১ সেপ্টেম্বর আসছে সি৬১

২৭ আগষ্ট, ২০২৪ ১৭:২৭  

আগামী ১ সেপ্টেম্বর সি৬১ এর আনুষ্ঠানিক উন্মোচন করেত যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ফোনটিতে থাকছে ৬ জিবি + ১২ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত সম্প্রসারণযোগ্য অভ্যন্তরীণ (ইন্টারনাল) স্টোরেজ।

রিয়েলমি বাংলাদেশের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, নান্দনিকতা ও অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে তৈরি এই স্মার্টফোনটিতে উন্নত মানের উপকরণ ব্যবহারের পাশাপাশি করা হয়েছে আল্ট্রা-স্লিম ডিজাইন। ডিভাইসটি আইপি৫৪ রেটিং নিয়ে ধুলা প্রতিরোধী এবং এটির রেইনওয়াটার স্মার্ট টাচ সক্ষমতা রয়েছে।

এছাড়াও, এই স্মার্টফোনটিতে রয়েছে এআই নয়েজ রিডাকশন, এআই জেশ্চার, এআই বুস্ট ইঞ্জিন, ডায়নামিক বাটন ও মিনি ক্যাপসুল ২.০ এর মতো উন্নত সব ফিচার। মাল্টিটাস্কিং, গেমিং বা ফোনের ইন্টারফেস ব্যবহার- সবকিছুতে এই উদ্ভাবনগুলো ব্যবহারকারীকে দেয় নির্বিঘ্ন ও মসৃণ অভিজ্ঞতা প্রাপ্তির নিশ্চয়তা।